1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতের হাসপাতালে ভর্তি ১০ প্রোটিয়া ক্রিকেটার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ২৫২ Time View

কুইন্টন ডি কক সহ-দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ১০ জন ক্রিকেটার ভারতের চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি৷ খাদ্যে বিষক্রিয়ার জন্যই তারা হাসপাতালে ভর্তি হয়েছেন৷ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে এক প্রেস বিবৃতি মারফত এমনটাই জানানো হয়েছে৷image_134884_0

দক্ষিণ আফ্রিকা ‘এ’ টিমের ১৬ জনের মধ্যে ১০ জন ক্রিকেটারেরই শরীর অত্যন্ত খারাপ৷ সোমবার অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার খেলার কথা ছিল৷ ম্যাচটা সোমবারের পরিবর্তে মঙ্গলবার হবে৷ অন্যদিকে রোববার ময়াঙ্ক আগরওয়ালের সেঞ্চুরিতে দ্রাবিড়ের ভারত প্রোটিয়াদের হারিয়েছে৷ পূর্ব সূচি অনুযায়ী সোমবার ভারতের কোনো খেলা ছিল না৷ কিন্তু এখন দক্ষিণ আফ্রিকা দল মিনি হাসপাতালে পরিণত হয়েছে৷ ফলে ত্রিদেশীয় সিরিজের সূচিতে রদবদল করা হয়েছে৷ সোমবার অজিদের সঙ্গে খেলবে ভারত৷ দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বিসিসিআই-কে সূচি পরিবর্তনের অনুরোধ করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

রোববার কুইন্টন ডি কক ১০৮ রানের অনবদ্য ইনিংস খেলেন৷ জানা যাচ্ছে ম্যাচের পরেই হাসপাতালে ছুটে যেতে হয়েছে ডি কক সহ-ছ’জন ক্রিকেটারকে৷ ওয়েন পার্নেল, বিউরান হেনরিক্স, কোডি ছেতি, ক্যামেরন ডেলপোর্ট ও মেশা মহারাজরা আগেই হাসপাতালে ভরতি হন৷ এদিন খেলোয়াড়দের অবস্থা এতটাই খারাপ হয়ে যে ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় দল নামাতে রীতিমতো নাজেহাল হতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে৷ টিম ইন্ডিয়ার দ্বাদশ সদস্য মণদীপ সিং ও প্রোটিয়াদের ভিডিও অ্যানালিস্ট হেনরিকুস কোয়ারটজেন ফিল্ডিং করেন৷ জানা যাচ্ছে ম্যাচের আগে চেন্নাইয়ের ফোনিক্স মলে একটি রেস্তরাঁয় প্রোটিয়া খেলোয়াড়রা ডিনার করেছিলেন৷- ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ