1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছেন স্পেনের ব্যবসায়ীরা জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী আপা আপা করিস না, আপা আর আসবে না—বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা আর্থিক সংকটে উইন্ডিজ ক্রিকেট আকাশে ‘কালো মেঘ’ ‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’: ঢাকার প্রচলিত সাংকেতিক ভাষাগুলো জানেন? এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে মূল্য কমলে দ্রুত সমন্বয় করা হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আর্থিক সংকটে উইন্ডিজ ক্রিকেট আকাশে ‘কালো মেঘ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

আর্থিক সংকটের কারণে খেলোয়াড়দের বেতন কমানোর ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের চুক্তির মেয়াদও কমানো হয়েছে। একইসঙ্গে নারী এবং পুরুষ ক্রিকেট মিলিয়ে কমানো হয়েছে ঘরোয়া দুইটি প্রতিযোগিতা। একের পর এক উইন্ডিজ ক্রিকেটে এমন ঘটনা যেন দিচ্ছে তাদের ক্রিকেট আকাশে কালো মেঘের বার্তা। আর এ সবকিছু তাদের দেশের ক্রিকেটে কতটা প্রভাব ফেলে তাই এখন দেখার অপেক্ষা।

অনেকটা দিন ধরেই ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট। ক্রিকেট পরিচালনার পর্যাপ্ত অর্থ নেই বোর্ডে— এমন কথা হরহামেশাই শুনিয়েছিলেন সেখানকার সাবেক ক্রিকেটাররা।

এবার তাতে যেন ভর করলো আরও বড় হতাশা। আর্থিক সংকটের কারণে খেলোয়াড়দের ২৫ শতাংশ বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট ওয়েস্টইন্ডিজ।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, আর্থিকভাবে এবং প্রতিযোগিতামূলক বাজারে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তারই পালটা এক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও ক্রিস ডেরিংয়ের ভাষ্য— ‘পরিস্থিতি আদর্শ না হলেও আর্থিক সাম্যবস্থার জন্য এটাই করতে হতো।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ