1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সাভারে ২৪০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ২৮১ Time View

সাভারের হেমায়েতপুর এলাকার পদ্মার মোড় থেকে অভিযান চালিয়ে সোমবার ভোর রাতে ওলিউর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়।image_134907_0

অভিযানে দুই হাজার ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটক ওলিউর রহমানের গ্রামের বাড়ি যশোর জেলার চৌহাটি থানায়।

সাভার থানার উপ-পরিদর্শক(এসআই) নাসির উদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক জব্দ করা হয়।

ওই সময় তল্লাসি চালিয়ে ট্রাক থেকে ২৪০০ বোতলসহ ওলিউর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।”

আটককৃত ওলিউর একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ