1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
হাট-বাজারে সৌরবিদ্যুৎ চালুর নির্দেশ ছুটির মধ্যেই শনিবার খোলা থাকবে যেসব ব্যাংক রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষে চাকরির সুযোগ হাঁটুর চোটে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপ্পে এবার দুর্গাপূজায় ভারতে যাচ্ছে না পদ্মার ইলিশ, বন্ধ থাকবে ভারতীয় ইলিশের আমদানিও পরমাণু শক্তির বেসামরিক ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দুপুরের মধ্যে ঢাকাসহ ৩ জেলায় বৃষ্টির আভাস | Boishakhi Online রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’ বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

চীন ও তাইওয়ানে টাইফুন সুডেলরের আঘাত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০১৫
  • ২৭৪ Time View

চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় একটি শক্তিশালী টাইফুনের আঘাতে বিপর্যয় দেখা দিয়েছে। অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেখানে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে। ঝড়ের আগে অবশ্য দেড় লাখের বেশি মানুষকে সরিয়ে আনা হয়। প্রতিবেশী তাইওয়ানে ঝড়ের আঘাতের পর বিদ্যুতহীন হয়ে পড়েছে লাখ লাখ বাড়িঘর।dvfadxv

সুডেলর আক্রান্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন অনেক উদ্ধারকর্মী

শনিবার সকালে তাইওয়ানের উপর দিয়ে টাইফুন সুডেলর চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত করে।

রাজধানী তাইপেসহ অন্যান্য শহর লণ্ডভণ্ড করে টাইফুনটি এখন চীনের মূল ভূখণ্ডের দিকে ধেয়ে যাচ্ছে। এ পর্যন্ত তাইওয়ানে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঝড়ে তাইওয়ানের কয়েক লাখ বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং লাখ লাখ গাছপালা উপড়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক স্থানে বন্যাও দেখা দিয়েছে।

ঝড়ো বাতাস এবং বৃষ্টিতে বিপর্যয়ে পড়েছে অনেক মানুষ। ঝড়টি চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানার পর সেখানকার অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এসব এলাকায় বিদ্যুৎ ও পানির চরম সংকট দেখা দিয়েছে। ঝড়ের আগেই অন্তত একলক্ষ তেষট্টি হাজার মানুষকে আশ্রয় শিবিরে নেয়া হয়েছে।

যদিও ঝড়টি খানিকটা দুর্বল হয়ে পড়েছে, তবে আরো অন্তত কয়েকঘণ্টা সেটির তাণ্ডব চলবে বলেই আশংকা করা হচ্ছে।

এদিকে ঝড়ের কারণে রেল ও বিমান চলাচল স্থগিত করায়, স্টেশনে আটকে পড়েছে কয়েক হাজার মানুষ।– বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ