1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

১২ মার্চ : নোয়াখালীতে আটক ৪০

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ১৬০ Time View

খালেদা জিয়া ঘোষিত ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় নোয়াখালীর ৭ উপজেলায় বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর প্রায় ৪০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাত ও শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, কবিরহাট ৫, সোনাইমুড়ি ৩, চাটখিল ৪, বেগমগঞ্জে ৮, কোম্পানীগঞ্জ ৩ ও সুবর্ণচরের ৪ জন।

সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন ১৩ জনের আটকের কথা স্বীকার করেন।

এদের মধ্যে সদর উপজেলায় মাইজদী শহর বিএনপির দফতর সম্পাদক আবু হানিফ, শহর যুবদল যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাজ হোসেন, শহর যুবদল সদস্য জহির, সোহেল, সবুজ, দিদার, রাজন, বিএনপি কর্মী ইউছুফ, ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়ন ছাত্রদল সভাপতি ছালাউদ্দিন ভূঁইয়া রয়েছেন।

বাকি ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আটকের সংখ্যা দিলেও নাম দিতে অপরাগতা প্রকাশ করেন।

এ ব্যাপারে নোয়াখালী জেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব আলহাজ মো. শাহজাহান বলেন, ‘ সরকার ১২ মার্চ ৪ দলের ঢাকায় মহা-সমাবেশে যাতে নেতাকর্মীরা যোগ দিতে না পারে সেজন্য অন্যায়ভাবে নেতাকর্মীদের আটক ও হয়রানি করছে। ’

তিনি এ আটককে ঘৃণ্য কাজ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান। একইসঙ্গে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

নোয়াখালী পুলিশ সুপার হারন-উর-রশিদ হাজারী নেতাকর্মীদের আটকের সত্যতা স্বীকার করে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ও ১২ মার্চের কর্মসূচি বানচাল করতে পারে এমন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে ও কর্মসূচি নির্বিঘ্ন করতে তাদের আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ