1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

মিরপুরে খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫
  • ১১৯ Time View

mirpurরাজধানীর মিরপুর এলাকায় জাহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুলের মিরপুর ১১ নম্বরের পাঁচ নম্বর অ্যাভিনিউতে ওষুধের দোকান রয়েছে। সেখানেই তাকে হত্যা করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জাহিদুলের মাথায় গুলি করা হয়েছে।

নিহত জাহিদুলের ভাই রুবেল জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে জাহিদুল তার ওষুধের দোকান মেডিকেয়ার ফার্মেসিতে বসেছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন জাহিদুলের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে।

জাহিদুলকে প্রথমে মিরপুরের একটি প্রাইভেট ক্লিনিকে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত পৌনে দুইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ