1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল

চুলোয় যাক ১,২,৩…আমরা বন্ধু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০১৫
  • ১৫৫ Time View

khan33মুম্বাই সিনেপাড়ার তিন খানের মধ্যে কে সেরা? এই প্রশ্ন বরাবরই উঠছে। কিন্তু মাইক্রোব্লগিং সাইট সাইট টুইটারে সম্প্রতি সালমান খান বললেন, শাহরুখ খান কিংবা আমির খান, কেউই তার প্রতিদ্বন্দ্বী নন, বরং তারা সবাই বন্ধু।

শাহরুখ-সালমান-আমির – বক্স-অফিসে এই তিন খানের টক্কর চলছে অনেক বছর ধরে। তাদের মধ্যে কে শীর্ষস্থানে রয়েছেন – তা নিয়ে ভক্তদের মধ্যে প্রায়ই লেগে থাকে দ্বন্দ্ব। তবে ব্যক্তিগত জীবনে তারা কেউই প্রতিদ্বন্দ্বী নন, জানালেন সালমান।

২৪টি ভিন্ন ভিন্ন টুইটের মাধ্যমে সম্প্রতি সালমান প্রকাশ করেছেন দুই খানের প্রতি তার ভালবাসা। এর মধ্যে একটি টুইট ছিল, আমার ভক্তদের বলছি, আপনারা আমাকে আশাহত করবেন না। শাহরুখ আর আমিরের সঙ্গে আমার কোন প্রতিদ্বন্দ্বিতা নেই, আমরা সবাই বন্ধু। তারা দুজনও এই প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পছন্দ করেন না। চুলোয় যাক ১, ২, ৩………আমরা সবাই বন্ধু।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সাম্প্রতিক সময়ে টুইটারে প্রায়ই ভক্তরা টুইটযুদ্ধে জড়িয়ে পড়ছেন। কিন্তু বিষয়টি মোটেও পছন্দ নয় সালমানের।

তিনি টুইট করে জানান, যারা ভুয়া নাম দিয়ে একাধিক একাউন্ট খুলছেন শুধুমাত্র শাহরুখ এবং আমিরের ভক্তদের সঙ্গে ঝগড়া করার জন্য, তারা আসলে সত্যিকার সালমানভক্ত নন।

তাদের বাড়াবাড়ি না থামলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিদায় নেওয়ারও হুমকি দেন সালমান।

সালমান জানান, তিন খানের মধ্যে বন্ধুত্ব অনেক গভীর। তিনি চান, ভক্তদের মধ্যেও থাকুক এমনই আন্তরিকতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ