1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ

বৃহস্পতিবারের এসএসসি পরীক্ষা ৭ মার্চ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৭ Time View

হরতালের সময় বৃদ্ধির কারণে বৃহস্পতিবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বুধবার পরীক্ষা পরিবর্তনের কথা জানান।

২০ দলীয় জোট বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হরতালের সময় বৃদ্ধি করায় এই পরীক্ষা পেছানো হলো। এর আগে অবরোধের মধ্যে রবিবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এসএসসিতে বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, উচ্চতর গণিত (তত্ত্বীয়) এবং মাদ্রাসা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

এছাড়া এসএসসি ভোকেশনালে নতুন সিলেবাসের ট্রেড-২ দ্বিতীয় পত্রের ৩১টি বিষয় এবং পুরাতন সিলেবাসে ট্রেড-২ দ্বিতীয় পত্রের ৩১টি বিষয় এবং ভোকেশনালে দাখিলে ট্রেড-১ দ্বিতীয় পত্রের ৩১টি এবং ট্রেড-১ দ্বিতীয় পত্রের ৩১ বিষয়ের পরীক্ষা নির্ধারিত রয়েছে।

এ পর্যন্ত এসএসসিতে ১০ দিনের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষাগুলো পিছিয়ে শুক্র ও শনিবার ছুটির দিনে নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার এসএসি ও সমমানের পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ