1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

খালেদার গ্রেফতারের আদেশ গুলশান, ক্যান্টনমেন্ট ও রমনা থানায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১১ Time View

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কপি গুলশান,ক্যান্টনমেন্ট ও রমনা থানায় পাঠানো হয়েছে। বকশীবাজারে অবস্থিত বিশেষ আদালতের সহকারী তাজুল ইসলাম বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

কিন্তু গুলশান থানার এস আই সুলতানা জানান, বিষয়টি তিনি শুনেছেন। কপিটি থানা এসে পৌছেনি।
এর আগে, বুধবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বাতিল ও সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতে বুধবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালতের বিচারক আবু আহমেদ জমাদ্দার আবেদন নামঞ্জুর ও জামিন বাতিল করে এ আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ