1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

জুলিয়ান মুরের হাতেই সেরা অভিনেত্রীর অস্কার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪৮ Time View

juliyanযা হওয়ার তা-ই হলো! অস্কারের ৮৭তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জুলিয়ান মুর। ‘স্টিল অ্যালিস’ ছবিতে আলজেইমার রোগে আক্রান্ত অধ্যাপিকার ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার গেলো তার ঘরে।

এবারের অস্কারে জুলিয়ান মুরই পুরস্কার পাচ্ছেন, তা মোটামুটি অবধারিত ছিলো! এর আগে গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডস, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের পর স্পিরিট অ্যাওয়ার্ডসও জিতেছেন ৫৪ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে এবার জুলিয়ান মুরের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন মারিয়ন কতিলার (টু ডেজ, ওয়ান নাইট), ফেলিসিটি জোন্স (দ্য থিওরি অব এভরিথিং), রিস উইদারস্পুন (ওয়াইল্ড) এবং রসামুন্ড পাইক (গন গার্ল)।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে শুরু হয় ৮৭তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন হলিউড অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস। স্টার মুভিজ চ্যানেলে এই আয়োজন সরাসরি প্রচার হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ