1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

প্রধান অতিথি গরু, বিশেষ অতিথি ছাগল!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৯১ Time View

অমর একুশে উপলক্ষে আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান। অবিশ্বাস্য হলেও সত্য, অনুষ্ঠানে প্রধান অতিথি গরু আর বিশেষ অতিথি ছিল ছাগল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান স ম বাবর আলী। গতকাল শুক্রবার বিকেলে পাইকগাছা উপজেলা সদরের শহীদ মিনারে হয়েছে এই বিতর্কিত অনুষ্ঠানটি। অনুষ্ঠান নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘উপকূল সাহিত্য পরিষদ’ দু’দিনব্যাপী বইমেলার আয়োজন করে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গরু-ছাগলকে অতিথি দেখে অনেকে হতবাক হয়ে ফিরে যান।
ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় সংসদ সদস্য শেখ মো. নুরুল হক বলেন, এমন একটি অনুষ্ঠানে গরু-ছাগলকে অতিথি করে তিনি (উপজেলা চেয়ারম্যান) কী বোঝাতে চেয়েছেন জানি না। তবে এতে সমগ্র মানব সমাজকে হেয় করা হয়েছে। অবমাননা করা হয়েছে শহীদ মিনারের পবিত্রতাকে। অনুষ্ঠানের আয়োজকদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে আয়োজক সংগঠন উপকূল সাহিত্য পরিষদের সভাপতি ও পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান স ম বাবর আলী এ প্রসঙ্গে বলেন, ইদানীং মানুষ বই পড়া ছেড়ে দিয়েছে। বই পড়তে সবাইকে উৎসাহিত করার লক্ষ্যে আমরা এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেছি। কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য নয়। তিনি বলেন, ১৯৬৫ সালে একবার নারায়ণগঞ্জে এ ধরনের অনুষ্ঠান হয়েছিল।
ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে স্থানীয় লোকজন বলেন, অনুষ্ঠানের আয়োজকরা স্থানীয় সুধী সমাজকে হেয় করতেই পরিকল্পিতভাবে এমন কাজ করেছে বলে মনে হয়। মানুষকে বই পড়তে উৎসাহিত করতে এমন নির্বোধের মতো কাজ করা কারও জন্য সম্মানজনক নয়। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির উদ্দিন বলেন, শহীদ মিনার এলাকায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন সম্পর্কে তার জানা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ