1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সুনামগঞ্জে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ২৫

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ১৫২ Time View

সুনামগঞ্জের ছাতক টেকনিক্যাল কলেজে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ২৫ জন।

আহতদের মধ্যে সুমেল (২৩), সজিব চৌধুরী(২২), মাহিন চৌধুরী (২৩) ও সজিব মালাকারকে (২২) ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ছাতক টেকনিক্যাল কলেজে ছাতক পৌরসভার মেয়র  কালাম চৌধুরীকে স্বাগত জানাতে ছাত্রলীগ কলেজ চত্বরে একটি ব্যানার টাঙায়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যল কলেজের ছাত্রদল নেতা বিপ্লব পালের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যানার ছিঁড়ে ফেলে।

এ সময় ছাত্রলীগকর্মীরা বাধা দিলে একপর্যায়ে টেকনিক্যাল কলেজ এবং ছাতক ডিগ্রি কলেজের ছাত্রদল ও ছাত্রলীগকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ছাতক থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসআই বিশ্বজিৎ দেব বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি থমথমে থাকায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্য আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ