1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সরকারি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে শিবিরের গোপন বৈঠক!

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মার্চ, ২০১২
  • ২০৯ Time View

সরকারি প্রতিষ্ঠান কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে শিবিরের দেড় শতাধিক নেতাকর্মীর গোপন বৈঠক নিয়ে ধ‍ূম্রজাল সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হওয়া এ বৈঠক ৪টা পর্যন্ত স্থায়ী ছিল। খবর পেয়ে কক্সবাজার সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা দ্রুত পালিয়ে যায়।

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত সরকারি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে শিবিরের গোপন বৈঠক নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।

কলাতলী এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, দুপুর ২টা থেকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শিবিরের নেতাকর্মীরা আসতে শুরু করে। বিকেল ৩টায় প্রায় দেড় শতাধিক তরুণ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মূল মিলনায়তনের দরজা বন্ধ করে বৈঠক শুরু করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর কক্সবাজার সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি) বদরুল আলম তালুকদার জানান, শিবিরের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই দ্রুত পালিয়ে যায়।

বিষয়টি রহস্যজনক উল্লেখ্য করে তিনি বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক লিলা মুরুং জানান, একাডেমিক কর্মশালার একটি প্রতিষ্ঠানকে সাংস্কৃতিক কেন্দ্রটি ভাড়া দেওয়া হয়। তবে প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম তার মনে নেই বলে দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ