1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

টাঙ্গাইলে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, চালক ও হেলপার দগ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৯ Time View

trak24টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। এতে ট্রাকচালক ও হেলপার দগ্ধ হন। আহতরা হলেন- ট্রাকচালক উজ্জ্বল (৩২) এবং হেলপার মামুন (২২)।

বুধবার  রাত ১টার দিকে ভূঞাপুর উপজেলার সারপৈলশিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। দগ্ধদের মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, রাতে উপজেলার সিরাজকান্দি বালুরঘাট থেকে বালুবোঝাই ট্রাকটি টাঙ্গাইল যাওয়ার পথে সারপৈলশিয়া এলাকায় কে বা কারা পেট্রলবোমা নিক্ষেপ করে।

এতে ট্রাকচালক উজ্জ্বল এবং হেলপার মামুন দগ্ধ হন। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ