1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা পাচার অর্থ উদ্ধারে আইএসিসিসিকে সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর বরেণ্য অভিনেত্রী মিঠু মুখার্জির প্রয়াণে নক্ষত্রপতন রূপনার নৈপুণ্যে মিয়ানমারের সঙ্গে ড্রয়ে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানির দাম বৃদ্ধিতে দক্ষিণাঞ্চলের বাস ভাড়া যত বাড়ল নবম পে-স্কেল: মূল বেতন বাড়াতেই লাগবে ৩৭৩৭২ কোটি টাকা হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জী ‘তুই কি ছোলা বেচতে এসেছিস?’ বাবরকে একহাত নিলেন ওয়াসিম

ঢাকার রিকশায় চড়তে চান মমতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৩৯ Time View

momta18২০ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকার ভাষা শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ দেখবেন অমর একুশে ভাষা শহীদদের স্মরণে রাতভর চলা অনুষ্ঠান৷ তিন দিনের সফরে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি৷ দু’দেশের সম্পর্ক আরও ভালো করতে উদ্যোগ নেবেন৷

বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় সূত্রে খবর, ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দিনের সফরে ঢাকায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ সঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু-সহ ৩৩ সদস্যের প্রতিনিধি দল৷ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷ থাকবেন ঢাকায় ভারতীয় দূতাবাসের পদস্হ কর্মকর্তারা৷

পরের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ সেখানে অতিথি আপ্যায়নের পাশাপাশি সৌজন্য সাক্ষাতে হাসিনা তুলবেন অমীমাংসিত তিস্তার পানি বণ্টনের প্রসঙ্গটি৷ বলবেন বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ তিস্তার পানি আর একটু না পেলে খুব সমস্যায় পড়ছেন৷ জলের অভাবে চলন বিল শুকিয়ে যাচ্ছে৷ দীর্ঘদিন ধরে বাংলাদেশের চাওয়া স্হল সীমাম্ত চুক্তির বিষয়ে সম্মতি দেওয়ায় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবেন হাসিনা৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি চেয়ার শেখ হাসিনার বাবা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ সে বিষয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানাবেন হাসিনা৷ বলবেন দুই বাংলার সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের মানুষের অকুন্ঠ সহায়তার কথা৷ ওই সময়ই মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় এসে বঙ্গবন্ধুর নামাঙ্কিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের চেয়ার উদ্বোধনের আমন্ত্রণ জানাবেন৷ ওই দিনই বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলি মমতা ব্যানার্জির সম্মানে নৈশভোজের আয়োজন করবেন৷ ২০ তারিখেই বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি রাতে তার সঙ্গে শহিদ মিনারে যাবেন৷ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন৷ বৈঠক হতে পারে বাংলাদেশ বণিকসভার প্রতিনিধিদের সঙ্গেও৷ পরিকল্পনায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি ঘুরিয়ে দেখানোর৷ বাংলাদেশের সাংসদদের সঙ্গে সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী ঢাকার পথে রিকশা চড়ে ঘুরে বেড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন৷ ঢাকার পথে সুসজ্জিত রিকশায় করে ঘোরানোর পরিকল্পনা রয়েছে৷ একুশে স্মরণে ঢাকায় এখন চলছে বইমেলা৷ সেই বইমেলায়ও যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ তবে বাংলাদেশ এখন রাজনৈতিক কারণে উত্তপ্ত৷ ঢাকার পথে যখন তখন বাস, অটো, গাড়ি পুড়ছে৷ সেই জন্য মুখ্যমন্ত্রীর ঢাকা সফরের সফর সূচিতে কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে৷ ২১ তারিখে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে আসবেন৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ