1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা পাচার অর্থ উদ্ধারে আইএসিসিসিকে সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর বরেণ্য অভিনেত্রী মিঠু মুখার্জির প্রয়াণে নক্ষত্রপতন রূপনার নৈপুণ্যে মিয়ানমারের সঙ্গে ড্রয়ে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানির দাম বৃদ্ধিতে দক্ষিণাঞ্চলের বাস ভাড়া যত বাড়ল নবম পে-স্কেল: মূল বেতন বাড়াতেই লাগবে ৩৭৩৭২ কোটি টাকা হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জী ‘তুই কি ছোলা বেচতে এসেছিস?’ বাবরকে একহাত নিলেন ওয়াসিম

পূর্ব ইউক্রেনে অস্ত্র বিরতি চুক্তি কার্যকর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

পূর্ব ইউক্রেনে একটি নতুন অস্ত্র বিরতি চুক্তি কার্যকর হয়েছে, যা দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী উভয় পক্ষই মেনে চলছে বলছে খবরে জানা যাচ্ছে। অস্ত্র বিরতি কার্যকর হওয়ার পরই দোনেটস্ক, লুহানস্ক এবং ডেবাল্টেসভ শহরেগুলোতে চলা সহিংসতার মাত্রা কমে এসেছে।

দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, তিনি তার বাহিনীকে অস্ত্র বিরতি মেনে চলার আদেশ দিয়েছেন। তবে, বিদ্রোহীরা অস্ত্র বিরতির শর্ত ভঙ্গ করলে সরকারি বাহিনীও আর তা মেনে চলবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এর আগে অস্ত্র বিরতির চুক্তি বলবত করা না হলে, সামরিক আইন জারি করার হুঁশিয়ারি দেন পেত্রো পোরোশেঙ্কো।

এর আগে সহিংসতা চলার প্রেক্ষাপটে বিদ্রোহীরা বলেছিল অস্ত্র বিরতি নিয়ে যে চুক্তি হয়েছে, ডেবাল্টেসভ শহর এই যুদ্ধবিরতির আওতার বাইরে থাকায় সেখানে যুদ্ধ চলছে। এ ছাড়া মারিওপোলেও বিচ্ছিন্নতাবাদীরা হামলার তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ