1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

ওবামার কাছে খামেনির গোপন চিঠি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ৮৬ Time View

obama khaminiইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন। গত অক্টোবরে ওবামা ইরানি নেতাকে খামেনিকে একটি চিঠি পাঠিয়েছিলেন। তার জবাবেই এ চিঠি পাঠান খামেনি। পরমাণবিক চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই তিনি চিঠিটি পাঠিয়েছেন।

এক ইরানি কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এ তথ্য জানানো হয়েছে।

 খবরে বলা হয়েছে, অক্টোবরে পাঠানো ওবামার চিঠির জবাবে আয়াতুল্লাহ আলি খামেনি তাকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন। তবে এতে কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি।

ইরানি কূটনীতিক জার্নালকে বলেন, ওবামা তার চিঠিতে বলেছিলেন, ইরানের পরামাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হলে, কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সহযোগিতার সম্পর্ক গড়ে উঠতে পারে। ওবামার চিঠির প্রতি সম্মান জানিয়ে খামেনি চিঠি পাঠালেও, তাতে সুনির্দিষ্ট কোন প্রতিশ্রুতি নেই। ইরানের সকল বিষয়ে খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত।

যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানান, খামেনি তার চিঠিতে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র গত ৬০ বছরে ইরানি জনগণের বিরুদ্ধে বিভিন্ন অন্যায়-অবিচার করেছে।

তবে হোয়াইট হাউট ও ইরান সরকার কেউ আনুষ্ঠানিকভাবে দুই নেতার চিঠির ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ