1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

ইরাকের ‘আল বাগদাদী’ আইএস-এর দখলে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১০৩ Time View

is14ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত আল বাগদাদী নামের শহরটি আইএস জঙ্গিরা দখল করে নিয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। দখলকৃত সেই শহরের কাছেই রয়েছে যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটি, যেটিতেও আত্মঘাতী বোমা হামলা করার পরিকল্পনা করেছিল আইএস।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, গত কয়েক মাসের মধ্যে এবারই প্রথম নতুন করে কোনো এলাকা নিজেদের দখলে নিতে পেরেছে আইএস। তবে, নতুন করে ভূমি দখল করার এই বিষয়টিকে ‘পরিস্থিতির অবনতি’ হিসেবে এখনো মনে করছেন না জন কিরবি।

ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে অবস্থিত আল বাগদাদী শহরের মাত্র ১০ কিলোমিটারের চেয়েও কম দূরত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের একটি সেনা ঘাঁটি।

যুক্তরাষ্ট্রের এই সেনা ঘাঁটিতেও আইএস-এর যোদ্ধারা আত্মঘাতী বোমা হামলা করার পরিকল্পনা করেছিল এবং সেটিকে প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর অন্তত ৩০০ সদস্য আছে, যারা ইরাকী সৈন্যদেরকে প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত রয়েছেন।

গত বছর থেকে ইরাক ও সিরিয়ায় ব্যাপকভাবে নিজেদের কর্মকান্ড চালাচ্ছে আইএস এবং সেই কর্ম তৎপরতার অংশ হিসেবেই এই দুটো দেশের বিরাট এলাকা আইএস দখল করে নিয়েছে।

আইএসকে ঠেকাতে এখন একযোগে কাজ করছে যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ