1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা পাচার অর্থ উদ্ধারে আইএসিসিসিকে সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর বরেণ্য অভিনেত্রী মিঠু মুখার্জির প্রয়াণে নক্ষত্রপতন রূপনার নৈপুণ্যে মিয়ানমারের সঙ্গে ড্রয়ে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানির দাম বৃদ্ধিতে দক্ষিণাঞ্চলের বাস ভাড়া যত বাড়ল নবম পে-স্কেল: মূল বেতন বাড়াতেই লাগবে ৩৭৩৭২ কোটি টাকা হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জী ‘তুই কি ছোলা বেচতে এসেছিস?’ বাবরকে একহাত নিলেন ওয়াসিম

শপথ অনুষ্ঠানে দিল্লিবাসীকে কেজরিওয়ালের আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১৪৬ Time View

kejri12ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬৭টিতে জিতে বিস্ময় সৃষ্টি করা দুর্নীতি-বিরোধী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল শনিবার তার শপথ অনুষ্ঠানে পুরো দিল্লিবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন।

প্রচলিত নিয়ম অনুযায়ী সংসদে নয়, দিল্লির রামলীলা ময়দানেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।

এক রেডিও ভাষণে শনিবার দিল্লির অধিবাসীদেরকে সেখানে আসার আমন্ত্রণ জানিয়ে কেজরিওয়াল বলেন, তিনি নন, দিল্লিবাসীরাই সেখানকার মুখ্যমন্ত্রী ।

এক বছর আগেই দলটির সরকার দিল্লির ক্ষমতা থেকে আচমকা বিদায় নিয়েছিল এবং মাসকয়েক আগের লোকসভা নির্বাচনে তারা দিল্লিতে একটিও আসন পায়নি।

কিন্তু সেই দলটিই আবার ইতিহাস সৃষ্টি করেছে।

কেননা, ভারতে কোনো রাজ্যের নির্বাচনে একটি দল প্রায় ছিয়ানব্বই শতাংশ আসনেই জিতছে, এ জিনিস সেদেশের গণতন্ত্রের ইতিহাসে কখনও হয়নি।

নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিই হয়ে উঠেছিল ভারতে প্রায় অপ্রতিরোধ্য।

কিন্তু দিল্লিতে এসে এএপির কাছে শোচনীয় পরাজয় ঘটে বিজেপি-র।- বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ