1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা পাচার অর্থ উদ্ধারে আইএসিসিসিকে সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর বরেণ্য অভিনেত্রী মিঠু মুখার্জির প্রয়াণে নক্ষত্রপতন রূপনার নৈপুণ্যে মিয়ানমারের সঙ্গে ড্রয়ে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানির দাম বৃদ্ধিতে দক্ষিণাঞ্চলের বাস ভাড়া যত বাড়ল নবম পে-স্কেল: মূল বেতন বাড়াতেই লাগবে ৩৭৩৭২ কোটি টাকা হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখার্জী ‘তুই কি ছোলা বেচতে এসেছিস?’ বাবরকে একহাত নিলেন ওয়াসিম

জাপানে দিনে ৭ ঘণ্টা মোবাইলে কথা বলে হাইস্কুল ছাত্রীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১১৬ Time View

mobile girlজাপানে হাইস্কুল ছাত্রীরা দৈনিক গড়ে সাত ঘন্টা তাদের মোবাইল ফোনের পেছনে সময় ব্যয় করে থাকে। এদের প্রায় ১০ শতাংশ দিনে কমপক্ষে ১৫ ঘণ্টা মোবাইলে সময় কাটায়। নতুন এক জরিপ থেকে এ তথ্য জানা যায়।
সোমবার প্রকাশিত তথ্য নিরাপত্তা প্রতিষ্ঠান ডিজিটাল আর্টসের জরিপে বলা হয়, পক্ষান্তরে একই বয়সের ছাত্ররা ২৪ ঘন্টার মধ্যে মাত্র চার ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে।

স্মাটফোন গেমের পাশাপাশি জাপানের মেসেজিং ও নেটওয়ার্কিং অ্যাপ লাইনের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে কিশোর-কিশোরীদের তাদের মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতা লক্ষ্যকরা যায়। সহজে বহনযোগ্য এ প্রযুক্তির প্রতি নবীন প্রজন্ম আসক্ত হয়ে পড়া নিয়ে ক্রমেই উদ্বেগ বৃদ্বি পাওয়ার মধ্যেই এ জরিপ চালানো হয়।

ডিজিটাল আর্টস জানায়, জাপানের হাই স্কুলের মোট শিক্ষার্থীর ৯৬ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করে থাকে। পক্ষান্তরে জুনিয়র হাই স্কুলের ৬০ শতাংশ শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে। এদিকে জাপানের প্রাথমিক বিদ্যালয়ের উপরের দিকে প্রতি ১০ জনের চারজন শিক্ষার্থী মোবাইল ব্যবহার করে থাকে।অনলাইনে চালানো এ জরিপে জাপানের বিভিন্ন স্কুলের ৬১৮ শিক্ষার্থীর মতামত নেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ