1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; শিশুদের সোশ্যাল মিডিয়া ঠেকাতে কঠোর হচ্ছে বিশ্ব সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় থাকবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত? স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যবসা অধিগ্রহণে ব্র্যাক ও সিটি ব্যাংকের আলোচনা পাচার অর্থ উদ্ধারে আইএসিসিসিকে সহযোগিতার অঙ্গীকার অ্যাটর্নি জেনারেলের সিলেটে হামের লক্ষণ নিয়ে প্রাণ গেল আরও ২ শিশুর বরেণ্য অভিনেত্রী মিঠু মুখার্জির প্রয়াণে নক্ষত্রপতন

বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫
  • ১২৩ Time View

bagdad5ইরাকের রাজধানী বাগদাদে দীর্ঘ এক যুগ জারি থাকা কারফিউ তুলে নেয়া হয়েছে রোববার। শহরের বাসিন্দাদের জীবনযাত্রা আবার স্বাভাবিক করে তোলার জন্যই সরকার কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। কিন্তু সিদ্ধান্তের সুফল পাওয়ার আগেই দুটি বোমা হামলার ঘটনায় প্রাণ হারালেন বাগদাদের অন্তত ১৫ বাসিন্দা।

সোমবার উত্তর বাগদাদে পৃথক দুটি আত্মঘামী বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে,উত্তর বাগদাদের শিয়া অধ্যুষিত কাদমিয়া জেলার এক চেকপয়েন্টে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে মারা যান কমপক্ষে ১৩ জন। আহত হন ৩০ জন। হামলাকারী নিজেও এ ঘটনায় নিহত হয়েছেন।
শিয়া মুসলিমদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত এলাকায় এর আগেও বোমা হামলার ঘটনা ঘটেছে।
রয়টার্স আরো জানায়, দ্বিতীয় বোমা হামলার ঘটনাটি ঘটেছে উত্তর বাগদাদের একটি শহরতলীতে। আত্মঘাতী এই বিস্ফোরণে নিহতের সংখ্যা ২।
 এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
তবে এর আগে বেশ কিছু আত্মঘাতী হামলায় ইরাকের উত্তর ও দক্ষিণাংশের কয়েকটি এলাকার দখলে থাকা ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছিল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ