1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ কমনওয়েলথ কাবাডিতে অম্লমধুর দিন বাংলাদেশের ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

কাদের মোল্লার অভিযোগ গঠনের শুনানি রোববার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১২
  • ১৮১ Time View

মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি রোববার ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

কাদের মোল্লার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল এ সময় ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবীদের দাবি তাদের কাছে ট্রাইব্যুনাল থেকে দেওয়া তথ্য-উপাত্ত অস্পষ্ট থাকায় তা পড়ে শেষ করা যায়নি। এজন্য তারা সময় বৃদ্ধির অনুরোধ জানায়।

এর আগেও অ্যাডভোকেট তাজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ২৯ জানুয়ারি থেকে সময় বৃদ্ধি করে অভিযোগ গঠনের শুনানির দিন ১৯ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

মানবতাবিরোধী অপরাধের জন্য ২৮ ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করা হয়।

২০১০ সালের ১৩ জুলাই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আবদুল কাদের মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ শুরু করার পর এ পর্যন্ত জামায়াতের শীর্ষ পাঁচজন ও বিএনপির দু’নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে শুধু জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা সালাহ উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। আর বিএনপি নেতা আবদুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ