1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুদকে যাচ্ছেন না ইলিয়াস আলী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১২
  • ১৩৯ Time View

দুর্নীতি দমন কমিশনে (দুদক)  হাজিরা দিচ্ছেন না বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি সাবেক এমপি ইলিয়াস আলী।

রোববার সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে (মমতাজ মহল, ৩৯৭, নবাব রোড) হাজির হওয়ার জন্য এম ইলিয়াস আলীকে অনুরোধ জানিয়েছিল দুদক।

তবে এম ইলিয়াস আলীর ঘনিষ্ঠ সূত্র বাংলানিউজকে জানিয়েছেন, এম ইলিয়াস আলী দুদকে হাজির না হলেও আইনজীবীর মাধ্যমে তার এক বা একাধিক প্রতিনিধি হাজির হচ্ছেন দুদকে।

উল্লেখ্য বিএনপির সিলেট অভিমুখী রোড মার্চে ১ কোটি ২০ লাখ টাকা চাঁদা আদায় ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে সুষ্ঠ তদন্তের স্বার্থে দুদকে হাজির হওয়ার অনুরোধ জানায়। এমনকি নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশটিতে উল্লেখ করা হয়।

এদিকে ইলিয়াস আলীর বিরুদ্ধে দুদকের নোটিশ জারি নিয়ে সিলেট বিএনপিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেলা ও মহানগর বিএনপি রোববার বিকেলে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ