1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান ৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান সাইবার নিরাপত্তাঝুঁকি কাটিয়ে সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট প্রথম মিনিটে গোল করেও পর্তুগালের কাছে হারল বাংলাদেশ কমনওয়েলথ কাবাডিতে অম্লমধুর দিন বাংলাদেশের ইরান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত বাণিজ্য চালু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল সাংস্কৃতিক উৎসব ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাইকে হত্যা, গ্রেপ্তার ২

১২ মার্চ মহাসমাবেশে অংশ নেবে বগুড়া বিএনপি

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১২
  • ১৯৩ Time View

‘১২ মার্চ অনুষ্ঠেয় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ঘোষিত চলো চলো ঢাকায় চলো কর্মসূচীতে বগুড়াবাসী স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করবে। সেখানে বিএনপি, ছাত্রদলের মতো বগুড়া জেলা যুবদলও সক্রিয় ভূমিকা রাখবে। কেননা, বগুড়া জেলা যুবদলের একটি সমৃদ্ধ অতীত ঐতিহ্য আছে।’

শনিবার বেলা সাড়ে ১১ টায় শহরের নবাববাড়ীস্থ বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভায় জেলা বিএনপি’র সভাপতি ভিপি সাইফুল ইসলাম  এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রয়োজনে বগুড়া জেলা বিএনপি সকল ধরনের প্রস্তুতি নিবে। সরকারকে পদত্যাগে বাধ্য করতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে আগামী ১২ মার্চের কর্মসূচি সফল করবে দেশবাসী। এতে বগুড়াবাসীর একটি বিশেষ ভূমিকা থাকবে বলে জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সংসদ সদস্য মোস্তফা আলী মুকুল বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, শেখ তাহা উদ্দিন নাহিন, যুবদল নেতা আরাফাতুর রহমান আপেল, খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ