1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

‘আন্তর্জাতিক সাইবার পুলিশের প্রয়োজন অনিবার্য হয়ে উঠেছে’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ১৩৪ Time View

saybarসাইবার হামলার হুমকি বেড়ে যাওয়ায় নতুন আন্তর্জাতিক সাইবার পুলিশের প্রয়োজন অনিবার্য হয়ে উঠেছে। রাশিয়ার ক্যাস্পারস্কি ল্যাবের প্রধান ইউজেন ক্যাস্পারস্কি দেশটির টেলিভিশন চ্যানেল আরটিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

ডেভোস অর্থনৈতিক ফোরামে সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনার কথা তুলে ধরে তিনি বলেন, বছর বছর সাইবার নিরাপত্তার প্রতি মনোযোগ বাড়ছে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সাইবার অপরাধীরা দিন দিন আরো পেশাদার হয়ে উঠছে এবং বিশ্বের অর্থনৈতিক খাত আরো বেশি সাইবার হামলার শিকার হচ্ছে। এ ছাড়া, কোনো কোনো রাষ্ট্রও ইন্টারনেটে হামলা করছে উল্লেখ করে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে প্রতি বছর সাইবার হুমকি আরো মারাত্মক আকার ধারণ করছে।

সাইবার নিরাপত্তার বিষয়টি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে এবং সাইবার নিরাপত্তা খাতে জেপি মর্গ্যান গত বছর ২৫ কোটি ডলার ব্যয় করেছে বলে দাবি করা হয়। এরপরও সাইবার হামলা থেকে এ সংস্থা রেহাই পায় নি। এ অবস্থায় ব্যাপক অর্থ ব্যয় করে একটি কম্পিউটার ব্যবস্থাকে কতোটা নিরাপদ রাখা সম্ভব এমন প্রশ্ন করা হয় ইউজেন ক্যাস্পারস্কিকে। তিনি বলেন, এ কথা আংশিকভাবে সত্য যে উচ্চ পর্যায়ের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সত্যিই কঠিন কাজ। তবে উচ্চ পর্যায়ের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার মতো প্রযুক্তি ও পণ্য আছে।

এ ছাড়া, সাইবার হামলায় ব্যাপক ক্ষয়-ক্ষতির দাবি করা হয় এবং উদাহরণ হিসেবে বলা যায়, বছরে সাইবার হামলায় দুই ট্রিলিয়ন ডলার সমপরিমাণ ক্ষতি হয়। আর্থিক এ সংখ্যা কতোটা নির্ভরযোগ্য জানতে চাওয়া হলে তিনি বলেন, এ সংখ্যার সত্যতা নিশ্চিত করা সম্ভব নয় তবে এটি বাস্তবের কাছাকাছি হবে বলেই ধারণা করা যায়।- আইআরআইবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ