1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

নয়াপল্টনে মহাসমাবেশের মৌখিক অনুমতি পেল বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ১৪৩ Time View

অবশেষে নয়াপল্টনে কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে মহাসমাবেশ করার মৌখিক অনুমতি পেল বিএনপি। শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদের সঙ্গে সাক্ষাত করার পর বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বেলা ১২টার দিকে এ খবর নিশ্চিত করেন।

তবে মহাসমাবেশের প্রচারণার জন্য মাইক ব্যবহারের ব্যাপারে রোববারের পর অনুমতি দেওয়া যায় কি না ডিএমপি তা ভেবে দেখছে বলেও জানান বিরোধী দলের চিফ হুইপ।

তিনি আরো বলেন, ‘এছাড়া ১২ মার্চ মহাসমাবেশের দিন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডিএমপি কমিশনার।’

বস্তুত আগামী ১২ মার্চ রাজধানীতে ‘চল চল ঢাকা চল’ কর্মসূচি (মহাসমাবেশ) পালনের জন্য ঐতিহাসিক পল্টন ময়দান বা মানিক মিয়া এভিনিউ বরাদ্দ চেয়েছিলো বিএনপি। এজন্য ডিএমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠিও দেয় তারা।

এ নিয়ে সরাসরি আলাপের জন্য শনিবার সকালে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী আবুল বাশার যান ডিএমপি কমিশনার বেনজির আহমেদের কাছে।

শেষ পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় মহাসমাবেশ আয়োজনের মৌখিক অনুমতি দেয় ডিএমপি।

বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবে এসে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে আমরা ডিএমপি কমিশনারের কাছে যাই। এ সময় তিনি (ডিএমপি কমিশনার) নয়াপল্টনে আমাদের পার্টি অফিসের সামনে মহাসমাবেশ আয়োজনের মৌখিক অনুমতি দেন।’

বস্তুত শুক্রবার র‍াতে ‘আমাদের হয়তো দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ আয়োজন করতে হবে’ বলে যে আওয়াজ ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা দিয়েছিলেন শনিব‍ার তাই সত্যে পরিণত হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ