1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

ফেনী অভিমুখে লংমার্চ: কুমিল্লায় জাতীয় পার্টির গণমিছিল পথসভা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১২
  • ১২৬ Time View

ঢাকা থেকে ফেনী অভিমুখী লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে কুমিল্লা জেলা জাতীয় পার্টির উদ্যোগে শনিবার বিকেলে কুমিল্লায় পথসভা ও গণমিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ‘চল চল ফেনী চল, ফেনী নদীর পানি রক্ষা কর’ স্লোগান নিয়ে মিছিলটি কুমিল্লা মহানগরের রাজগঞ্জ জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  কান্দিরপাড় পূবালী চত্ত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

এর আগে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সদস্য সচিব এইচএনএন শফিকুর রহমান, হুমায়ুন মুন্সীসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা।

ফেনী নদীর পানি রক্ষার দাবিতে আগামী ৫ মার্চ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে ঢাকা থেকে ফেনী অভিমুখী লংমার্চ করা হবে। পরে ফেনী নদীর তীরবর্তী এলাকায় সমাবেশ করবে জাতীয় পার্টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ