1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূতের বৈঠক বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল অস্ট্রেলিয়ায় কমেছে বিদেশি শিক্ষার্থী, তবুও শীর্ষ পাঁচে বাংলাদেশ বোর্ডের চুক্তি হারালেও দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার প্রতিশ্রুতি মিলারের চীন-বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে : চীনের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাৎ ঢাকার সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল চাঁদপুরে কৃষি ব্যাংক সরানো নিয়ে গ্রাহকদের ক্ষোভ, পুরনো কার্যালয়ে তালা! সিলেট বেতার কেন্দ্রের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এবার এবদো’র কার্টুন ছাপানো জার্মান পত্রিকা অফিসে আগুন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫
  • ১১৭ Time View

ebdoফ্রান্সের আলোচিত শার্লি এবদো পত্রিকায় হামলার রেশ কাটতে না কাটতেই এবার অগ্নিসংযোগ করা হয়েছে জার্মানের হামবার্গার মরগেন পোস্ট পত্রিকা অফিসে। পত্রিকাটি মহানবীকে (সা.) নিয়ে শার্লি এবদোর ছবি পুনরায় প্রকাশিত করেছিল।

স্থানীয় সময় শনিবার রাত দুইটায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সেখানকার পুলিশ।

এক টুইট বার্তায় হামবার্গার জানিয়েছে, “এটা সত্য যে, গতকাল রাতে আমাদের অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।”

হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ জানিয়েছে, “হামলা জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।” হামলার ঘটনা তদন্ত করছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপিকে পুলিশের এক মুখপাত্র জানান, “অজ্ঞাত হামলাকারী প্রথমে অফিসের ভেতর পাথর ছোঁড়ে এবং পরে আগুনের বস্তু নিক্ষেপ করে।”

তিনি জানান, “হামলায় নিচতলার দুটি রুম পুড়ে গেছে। তবে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

ফ্রান্সের শার্লি এবদোতে হামলার পর জার্মানের এই পত্রিকাটি শার্লি এবদোর ব্যাঙ্গাত্মক তিনটি কার্টুন তাদের পত্রিকার সামনের পাতায় প্রকাশ করে। আর শিরোনামে লিখে দেয়, “আরো বেশি মতপ্রকাশের স্বাধীনতা দেখানো সম্ভব।”

গত বুধবার শার্লি এবদো অফিসে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ