1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘বিশ্ব সেরাদের একজন’ ইয়ামালকে ভয় পান না ভিতিনিয়া এলডিসি উত্তরণ পেছাচ্ছে তিন বছর, প্রস্তুত কর্মপরিকল্পনা নতুন বেতন কাঠামো: চলতি মাস থেকেই বাড়ছে বেতন, ভাতা আগের হারেই অর্থ পাচারের মামলায় অ্যাপল গ্লোবালের দুই শীর্ষ কর্মকর্তার ২২ বছরের কারাদণ্ড ৩ থেকে ৫ বছর মেয়াদি ট্রেড লাইসেন্স মিলবে অনলাইন আবেদনে: বাণিজ্যমন্ত্রী নোয়াখালীর ২৩ মণ্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর সফর ঘিরে সৈয়দপুরে সাজসজ্জা, বালুচাপা দেওয়া হল ময়লার ভাগাড় রাজনীতি এই মুহূর্তে কতটা বিনিয়োগ বান্ধব? ‘আসুন, নিজের সন্তানের জন্য স্বাস্থ্যকর শহর গড়ে তুলি’: নগর ভবনে প্রধানমন্ত্রী রাজশাহীতে ৪৫ ফুটের দুর্গাপ্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়

টেলিটকে ‘জামাই আদর’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪
  • ১৫১ Time View

teletalk13ঝড়ে পড়া গ্রাহকদের ফিরিয়ে আনতে ‘জামাই আদর’ প্যাকেজ চালু করেছে রাষ্ট্রায়ত্ত্ব অপারেটর টেলিটক। আর এই অফারের মাধ্যমে অল্পদিনের মধ্যেই বিদ্যমান সক্রিয় গ্রাহক সংখ্যা ৩৭ লাখ থেকে ছাড়িয়ে অর্ধ কোটির কাছাকাছি পৌঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন টেলিটকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ।

এদিকে ‘জামাই আদর’ অফারে গত ৩০ সেপ্টেম্বরের আগে থেকে যেসব টেলিটক সিম অব্যবহৃত রয়েছে সেগুলোতে ২০ টাকা রিচার্জ করতে হবে। নেটওয়ার্কে ফিরে এলে প্রথম মাসে অন নেটে (টেলিকট টু টেলিটক) প্রতিমিনিট ৩০ পয়সায় কথা বলতে পারবেন গ্রাহক। আর অফ নেটে (অন্য অপারেটরে) প্রতি মিনিট ৬০ পয়সায় কথা বলতে পারবেন।

এর বাইরে প্রথম মাসে গ্রাহক ৫০০ এমবি ডেটা ফ্রি পাবেন। এছাড়াও গ্রাহক যদি ওই একই মাসে আরো একবার ২০ টাকা রিচার্জ করেন তাহলে দ্বিতীয় মাসের জন্যও তিনি আরো একবার একই সুবিধা পাবেন।

নতুন এ অফারের ব্যবহৃত ডেটার পরিমাণ জানতে ‘ইউ’ লিখে ১১১ নম্বরে সেন্ড করলে তথ্য পাওয়া যাবে।

অন্যদিকে অফারটি নির্দিষ্ট নম্বরের বিপরীতে প্রযোজ্য হবে কিনা তা জানতে নম্বরটি লিখে ১১২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে তা জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ