1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

আমার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে: এইচটি ইমাম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪
  • ৮১ Time View

htimam৫ জানুয়ারির নির্বাচন এবং বিসিএসে ছাত্রলীগের চাকরির ব্যাপারে বিতর্কিত মন্তব্য করে ফেঁসে যাওয়ার চারদিন পর তিনি মুখ খুললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।  তিনি বলেন, ‘একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার বক্তব্য গণমাধ্যমে বিকৃত ও খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে।’

সোমবার বেলা সোয়া ১১টায় শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমার ৪৫ মিনিটের বক্তব্য খন্ডিত আকারে প্রকাশ করায় এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গণমাধ্যম পুরো বক্তব্য শুনে সংবাদ পরিবেশন করলে এ বিভ্রান্তি সৃষ্টি হতো না। এটি স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় এইচটি ইমাম ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে বলেন, ‘নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে।’

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। তারপরে ভাইবাটা আমরা দেখবো। ছাত্রলীগ সহযোগী সংগঠন হওয়ায় এটা আমাদের দায়িত্ব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ