1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯ Time View

নির্বাচনী ইশতিহারের ‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগ বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে সরকার।

মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়, নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং শূন্য পদের পদভিত্তিক তালিকা জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে ৯ জুলাইয়ের মধ্যে অনুমোদিত পদের সংখ্যা, কর্মরত জনবল ও শূন্য পদের হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করে স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় হার্ড কপির পাশাপাশি নির্ধারিত ই-মেইল ঠিকানায় সফট কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর; স্বাস্থ্য অর্থনীতি ইউনিট; ঔষধ প্রশাসন অধিদপ্তর; বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল; স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর); সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর-সংস্থাকে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের অধীন জনবল কাঠামো ও শূন্য পদের হালনাগাদ চিত্র প্রস্তুত করা হবে, যা নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমে ব্যবহার করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ