1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২০ Time View

জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার পুলিশ সদরদপ্তরে ভার্চুয়ালি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এছাড়াও এতে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মামলা তদন্তে তদারকি বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, পেশাদারিত্বের সঙ্গে মামলা তদন্ত করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে। অভিযান পরিচালনার ক্ষেত্রে নিজের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিন মেট্রোপলিটন ও রেঞ্জ এবং মঙ্গলবার দ্বিতীয় দিন বিশেষায়িত ইউনিটের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

সভায় চলতি বছর মে মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা ও গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ