রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
রবিবার দুপুর পৌনে ১২টার দিকে পরপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটে। কে বা কারা এই এই বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।
প্রসঙ্গত, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদকের পদ থেকে শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ-ছাত্রবিষয়ক সম্পাদকের পদ থেকে সুলতান সালাহউদ্দিন টুকুর অব্যাহতি এবং ছাত্রদলের নতুন কমিটি পুনর্গঠনের দাবিতে আজ রবিবার ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল।