1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

অভিনেতা শিমুলের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০১৪
  • ১৫৩ Time View

shimulঅনুষ্ঠান করে হলরুমের ভাড়া পরিশোধ না করায় চট্টগ্রামে মডেল ও অভিনেতা মনির খান শিমুলের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার চিটাগাং ক্লাবের ভারপ্রাপ্ত  সেক্রেটারি এ এম আরিফুর রশীদ বাদী হয়ে এ মামলা করেন। পরে মূখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী অভিযোগটি আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলায় অভিনেতা মনির খান শিমুলের বিরুদ্ধে প্রতারণার মামলার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে ২০১৩ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান করার জন্য তিনি চট্টগ্রাম ক্লাবের সুইমিং পুল ও হলরুমের একাংশ ভাড়া নেন। পরে ফি বাবদ দুই লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করতে গিয়ে তিনি একটি ভুয়া চেক ধরিয়ে দেন।

চেকটি ছিলো ঢাকার মহাখালীর শাখার ফাস্ট সিকিউরিটি ব্যাংকের। বেশ কয়েকবার ওই শাখা থেকে চেকটি বাতিল হয়ে গেলে আরিফুর রশীদ হতাশ হয়ে পড়েন। একপর্য়ায়ে তিনি শিমুলের সঙ্গে যোগাযোগ করলে আজ দেবেন কাল দেবেন বলে তাকে হয়রানি করেন। শেষমেষ বাধ্য হয়ে মঙ্গলবার দুপুরে বাদী আরিফ তার বিরুদ্ধে ৪০৬ ধারায় মামলা করেন।

এই বিষয়ে জানতে চাইলে চিটাগাং ক্লাবের ভারপ্রাপ্ত  সেক্রেটারি এ এম আরিফুর রশীদ গণমাধ্যমকে বলেন, মামলা দায়েরের বিষয়টি সত্যি। বাধ্য হয়েই করেছি। তার আগে চলতি বছরের ২৩ জুলাই তাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছিলো। কিন্তু কোন জবাব দেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ