1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

এটিএম ছাড়াই টাকা মিলবে!

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০১৪
  • ১০৪ Time View
rupeeটাকা তোলা জন্য এক সময় ব্যাংকে গিয়ে লাইন ধরে অপেক্ষা করতে হতো। এটিএম ব্যবস্থা চালু হওয়ার পর সেই অপেক্ষার পালাটাও অনেক কমে আসে। আর এখন থেকে টাকা তোলর জন্য কোন এটিএমও প্রয়োজন হবে না। এটিএম ছাড়াও টাকা তোলা যাবে। এমনই ব্যবস্থা শুরু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

এখন থেকে আর এটিএম-এর জন্য হন্যে হয়ে ঘুরতে হবে না আপনাকে। বড় বা নামী দোকানে বিশেষ সোয়াইপ মেশিন থাকলে ১০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত নগদ অর্থ হাতে পাওয়া যাবে। স্টেট ব্যাঙ্ক এই স্কিমের নাম দিয়েছে ক্যাশ অ্যান্ড পশ।

ইতোমধ্যেই ভারতের বেশ কয়েকটি বড় শহরে ক্যাশ অ্যান্ড পশ ব্যবস্থা চালু হয়েছে।

এসবিআই-এর এটিএম চ্যানেল ম্যানেজার কৃষ্ণ মূর্তি বলেন, গ্রাহকদের সুবিধার জন্য বিভিন্ন শহরে খুব শিগগির ক্যাশ অ্যান্ড পশ স্কিম চালু করা হবে। শহরের বড় দোকান থেকে এ ভাবে নগদ অর্থ পেতে পারবেন গ্রাহকরা। তবে এই বিশেষ সোয়াইপ মেশিনটি গুটি কয়েক দোকানেই থাকবে।

ব্যাংকের গ্রাহকরা জুলাই মাস থেকেই এই সুযোগের আওতায় করতে পারবেন। পরিবর্তে মোট টাকার (যে অর্থটি দোকান থেকে তোলা হবে) এক শতাংশ সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে ব্যবহারকারীদের। ধারণা করা হচ্ছে এই ব্যবস্থা চালু হওয়ায় সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবেন।

এসবিআই শহরের বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে চুক্তি করা হবে। মলের দোকান ছাড়া, অন্যান্য বড় দোকান, যেখানে এসবিআই-এর সোয়াইপ মেশিন রয়েছে সেখানেও এই ব্যবস্থা চালু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ