1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

কিশোরীর কান কেটে নিল বখাটেরা!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০১৪
  • ১০৬ Time View

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যে ১৬ বছরের এক কিশোরীর কান কেটে নিয়েছে একদল উত্ত্যক্তকারী। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দিনব্যাপী বিক্ষোভ করেছে রাজ্যের ভেরিনাগ এলাকার বাসিন্দারা। ঘটনার সঙ্গে জড়িত সাত জনকে আটক করেছে পুলিশ।image_94754_0.gif

বুধবার সন্ধ্যায় কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পাহালগামে এই ঘটনা ঘটে। এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন স্কুলের এক শিক্ষা সফর শেষে ঘরে ফিরছিল দশম শ্রেণীর ওই ছাত্রীটি। পথে একদল যুবক তাকে অনবরত উত্ত্যক্ত করতে থাকে। বাস থেকে নামার পরও বখাটে যুবকদের হাত থেকে নিস্তার পায়নি মেয়েটি। তারা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। এ সময় মেয়েটি জোর করে চলে আসতে চাইলে ধারালো অস্ত্র দিয়ে তারা তার কান কেটে নেয়। পরে তাকে দ্রুত শ্রীনগরের এক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত সাত যুবকের সবাইকে আটক করেছে পুলিশ। এরা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।একই সঙ্গে ওই বাসটিকেও আটক করা হয়েছে। কিশোরীর কান কেটে নেয়ার  প্রতিবাদে শুক্রবার ভেরিনাগে দিনভর বিক্ষোভ করেছে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ