1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

মুক্ত তালেবানদের কাতারে পাঠানোয় কাবুলের আপত্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুন, ২০১৪
  • ১২৬ Time View

markinmযুক্তরাষ্ট্রের সেনার বিনিময়ে মুক্ত পাঁচ তালেবান বন্দীকে কাতারের হাতে তুলে দেয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তান। দেশটির সরকার বলেছে, মুক্ত বন্দীদের তৃতীয় কোনো দেশের জিম্মায় ছাড়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

তবে বিরল এক বিবৃতিতে তালেবান নেতা মোল্লা ওমর এই চুক্তিকে একটি বড় সাফল্য বলে অভিহিত করেছেন।

বলা হচ্ছে, মুক্ত ওই তালেবান সদস্যরা অন্তত এক বছর কাতার ছেড়ে বাইরে যেতে পারবেন না।

তবে ধারণা করা হচ্ছে, ওই পাঁচ তালেবান সদস্য হয়তো দলের খুবই গুরুত্বপূর্ণ ও ঊর্ধ্বতন নেতা। ফলে অনেকে আশঙ্কা করছেন দেশে ফিরে তারা আবারো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বেন।

এদিকে আফগানিস্তানের সরকার বলেছে, চুক্তির মাধ্যমে বন্দী হস্তান্তরের আগ পর্যন্ত তারা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না।

এ ছাড়া মুক্ত বন্দীদের কাতারের কাছে হস্তান্তরেরও তীব্র প্রতিবাদ জানিয়েছে কাবুল। বিষয়টিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করে, সরকার যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতি বন্দীদের দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে।

চুক্তি অনুযায়ী পাঁচজন ঊর্ধ্বতন জঙ্গির বিনিময়ে আফগান তালেবানদের হাতে পাঁচ বছর ধরে আটকে থাকা সর্বশেষ একজন যুক্তরাষ্ট্রের সেনাকে মুক্তি দেয়া হয়। যুক্তরাষ্ট্র এরপর ওই পাঁচ জঙ্গিকে কাতারের কাছে হস্তান্তর করে।

এদিকে তালেবান নেতা মোল্লা ওমর এক বিরল বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ওই সেনার বিনিময়ে গুয়ানতানামো কারাগার থেকে তালেবান নেতাদের মুক্তি তাদের জন্য এক বিরাট অর্জন।

মুক্তিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের সেনা সার্জেন্ট বোয়ে বার্গডালের পরিবার জানিয়েছে, তারা এখনো তাদের ছেলের সঙ্গে কথা বলেননি।

পরিবার জানিয়েছে, বোয়ে বার্গডালের সেরে উঠতে অনেক সময় লেগে যেতে পারে। বোয়ে বার্গডাল জার্মানিতে এক যুক্তরাষ্ট্রের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ