1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ডেলিভারি খরচ জোগাতে নবজাতককে বিক্রি!

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০১৪
  • ১৩০ Time View

ma-fভারতের জলপাইগুড়ি সদর হাসপাতালে এক মা তার হাসপাতালে সন্তান প্রসবের খরচ জোগাতে না পেরে নবজাতকে বিক্রি করে দিয়েছেন। মাত্র তেরো হাজার টাকায় তিনি তার নবজাতক শিশুকে তুলে দেন অন্যের হাতে। খবর জি নিউজের।

 খবরে বলা হয়, জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন গৌরী দাস নামের ওই নারী। কিন্তু চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে শেষে সদ্যোজাতকেই বিক্রি করে দেন তিনি।

ডেঙ্গুয়াঝাড় এলাকায় একটি পাতার ছাউনি দিয়ে ঘেরা ঘরে থাকেন গৌরি। ঘরে কোনো আসবাবই নেই। সম্বল বলতে কেবল রান্নার গুটিকয়েক জিনিসপত্র আর ছেঁড়া কাপড়চোপড়। বেশ কিছুদিন হল স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছেন। মা মণি কুমারী আর তিন মেয়েকে নিয়ে এই পাতার ছাউনিতেই থাকেন গৌরী। সারাদিন ভিক্ষা করে যা পান তাতেই কোনরকমে বেঁচে আছেন।

ঘরে তিন মেয়ে আছে। তার ওপর আবার নতুন করে সন্তান সম্ভবা হয়েছিলেন গৌরী দাস। প্রসবের জন্য গত রবিবার তাঁকে জলপাইগড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু হাসপাতালের চিকিৎসার খরচ জোগাড় করতে পারছিল না গৌরি দাস। শেষে নবজাতককে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তেরো হাজার টাকায় এক পরিবারের হাতে তুলে দেন নিজের প্রথম পুত্র সন্তানকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ