1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

এক মার্কিন সেনার বিনিময়ে মুক্ত হলো পাঁচ তালেবান

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জুন, ২০১৪
  • ৯০ Time View

markinnআফগান তালেবানদের হাতে বন্দী একমাত্র মার্কিন সেনাকে পাঁচ বছর আটকে রাখার পর মুক্তি দেয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন সার্জেন্ট বোয়ে বার্গডাল সুস্থ আছেন তবে তাকে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাটিতে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

মার্কিন স্পেশাল ফোর্সের হাতে তাকে তুলে দেয়ার পর তিনি মুক্তির আনন্দে কান্নায় ভেঙে পড়েন।

গুয়ানতানামো কারাগার থেকে তালেবানদের পাঁচ ঊর্ধ্বতন ব্যক্তির মুক্তির বিনিময়ে সার্জেন্ট বার্গডালকে মুক্তি দেয়া হয়।

ওই পাঁচ তালেবানকে কাতারে পাঠানো হয়েছে। তবে তারা আগামী অন্তত এক বছর কাতার ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না।

এই সমঝোতার জন্য কাতারের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী চাক হেগেল এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যে অভিযান চলছিল তার সমালোচক ছিলেন মি. বার্গডাল। আফগানিস্তানে মার্কিন যুদ্ধনীতিকে সমালোচনা করে তিনি একটি ভিডিও ইন্টারনেটে পোস্ট করেন। সেখানে তিনি মন্তব্য করে বলেন এই যুদ্ধ আরেক ভিয়েতনাম অভিজ্ঞতায় পরিণত হতে পারে।

বোয়ে বার্গডাল-এর এই মুক্তির পর বার্গডালকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার পরিবার, তার সহকর্মী এবং তার দেশ তাকে কেউ ভোলেনি । কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তার কোনো সেনা সদস্যকে কখনোই যুদ্ধক্ষেত্রে ফেলে আসে না।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল বলেছেন, বন্দিত্ব থেকে মুক্তির পর স্বাভাবিক জীবনে ফেরত আসতে সকল প্রকার সহযোগিতা বার্গডালকে দেয়া হবে। সূত্র: বিবিসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ