1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন

হুমায়ুন ফরীদিকে স্মরণ করলেন আফজাল ও শিমূল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৪৭ Time View

শুটিং কোনোভাবেই শুরু করা যাচ্ছে না। বারবার চোখ ভিজে যাচ্ছে উপস্থাপক বিপাশা হায়াতের। হুমায়ুন ফরীদির প্রসঙ্গ উঠলেই পরিবেশটা ভারী হয়ে যায়।
বিপাশার অতিথি অনুষ্ঠানের দুই অতিথি আফজাল হোসেন আর শিমূল ইউসুফেরও একই অবস্থা। ‘তিনজনের একজন চলে গেল।’ বললেন আফজাল হোসেন। শিমূল ইউসুফ বলেন, ‘আমি কিন্তু ফরীদিকে দুই চোখে পানি নিয়ে স্মরণ করতে চাই না। তাঁকে আমি স্মরণ করতে চাই হাসিমুখে। ফরীদির ইতিহাস বিজয়ের।’ এই চিত্রটা গত বৃহস্পতিবারের।
কিছুটা বিরতির পর শুরু হলো বিপাশার অতিথি অনুষ্ঠানের ধারণকাজ। কথা বললেন শিমূল ইউসুফ ও আফজাল হোসেন। উঠে এল হুমায়ুন ফরীদিকে নিয়ে তাঁদের নানা অভিজ্ঞতার চিত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ