1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব আন্তর্জাতিক বাণিজ্যে ‘ভোস্ট্রো’ হিসাবের দায় টাকায় পরিশোধের সুযোগ বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ জানালেন শামা ওবায়েদ বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ মেটাকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-ক্রোয়েশিয়া সহযোগিতা সম্প্রসারণে জোর অবসর নয়, ১,০০০ গোলের লক্ষ্যে ছুটছেন রোনালদো

আসুন আমরা একটি উন্নত ভারতের স্বপ্ন দেখি: মোদি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০১৪
  • ১১৮ Time View

modi_s0ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার কিছুক্ষণের মধ্যেই সরকারি ওয়েবসাইটে ফুটে উঠল নরেন্দ্র মোদির নাম৷ ওয়েবসাইটে দেশের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে জাতির উদ্দেশ্যে একটি লিখিত বার্তা প্রকাশ করা হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন:

প্রিয় দেশ ও বিশ্ববাসী

নমস্কার
প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে আপনাদের সাদর আমন্ত্রণ৷
১৬ মে ২০১৪ দেশবাসী তার আদেশ শুনিয়েছে৷ উন্নয়ন, সুশাসন ও স্থিতিশীলতার পক্ষে রায় দিয়েছেন দেশবাসী৷ যেহেতু আমরা ভারতের উন্নয়নের যাত্রাকে এক নয়া উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর, তাই আপনাদের সমর্থন, আশীর্বাদ ও সক্রিয় যোগদান প্রয়োজন৷ আপনাদের সঙ্গে আমরা দেশের গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ রচনা করব৷ আসুন আমরা এমন একটি উন্নত ভারতের স্বপ্ন দেখি যা বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে চলবে৷

আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে ওই ওয়েবসাইটটি আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ৷ আমি সব সময়ই প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ স্থাপনের পক্ষে৷ আমি আশা করি এই প্ল্যাটফর্মটি আপনাদের কোনো বিষয়ে দৃষ্টিভঙ্গি আদানপ্রদানে বিশেষ ভূমিকা নেবে৷

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আমার ভাষণ, কর্মসূচি, বিদেশ সফর-সহ অন্যান্য বিষয়ে আপডেট পাবেন৷ ভারত সরকারের প্রকল্পগুলি সম্পর্কেও এই ওয়েবসাইটে তথ্য জানাতে থাকব৷

বিনীত
নরেন্দ্র মোদি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ