1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব আন্তর্জাতিক বাণিজ্যে ‘ভোস্ট্রো’ হিসাবের দায় টাকায় পরিশোধের সুযোগ বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ জানালেন শামা ওবায়েদ বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ মেটাকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-ক্রোয়েশিয়া সহযোগিতা সম্প্রসারণে জোর অবসর নয়, ১,০০০ গোলের লক্ষ্যে ছুটছেন রোনালদো

সোনিয়া ফের সংসদীয় দলনেত্রী নির্বাচিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০১৪
  • ১১১ Time View

soniyaদলীয় সাংসদের সম্মতিতে ফের কংগ্রেস সংসদীয় দলের নেত্রী নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী৷ শনিবার  কংগ্রেস সংসদীয় কমিটির সভায় তাকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়৷

বৈঠকে সংসদীয় দলের সভানেত্রী হিসেবে সোনিয়া গান্ধীর নাম প্রস্তাব করেন মল্লিকার্জুন খারগে৷ প্রস্তাব সমর্থন করেন মহসিনা কিদওয়াইসহ অন্যান্য নেতারা৷ সংসদীয় দলের সভানেত্রী নির্বাচন হলেও এদিন সম্ভবত বিরোধী দলনেতা নির্বাচন হচ্ছে না৷
 
বৈঠকে বিজেপির কাছে পরাজয় সামলে দলের সাংসদদের চাঙ্গা করার ভার নিজের হাতে তুলে নিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী৷ বিরোধী হিসেবে কংগ্রেসের ভূমিকা কি হবে তার একটি খসড়া রূপরেখা দেয়ার চেষ্টা করেন তিনি৷

 সোনিয়া বলেন, বিরোধী হিসেবে আমরা বেশ শক্তিশালী৷ গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতে হবে৷ একসঙ্গে লড়তে হবে৷ হারের ধাক্কায় মুষড়ে পড়া নেতাদের উজ্জীবিত করতে হবে।

তিনি বলেন, কংগ্রেস এই প্রথম হারেনি৷ এর আগেও কামব্যাক করেছে কংগ্রেস৷

এদিকে সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর নেতৃত্বেই দলের প্রয়োজনীয় পরিবর্তন করা হবে বলে প্রস্তাবও পাশ করিয়ে নেয়া হয়৷

ফলে কংগ্রেসের মুখ থুবরে পড়ার পর দলে গান্ধী-যুগ অবসানের যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা ফের মাঠে মারা গেল৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ