1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব আন্তর্জাতিক বাণিজ্যে ‘ভোস্ট্রো’ হিসাবের দায় টাকায় পরিশোধের সুযোগ বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ জানালেন শামা ওবায়েদ বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ মেটাকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-ক্রোয়েশিয়া সহযোগিতা সম্প্রসারণে জোর অবসর নয়, ১,০০০ গোলের লক্ষ্যে ছুটছেন রোনালদো

টিপু সুলতানের সেই আংটিটি নিলামে বিক্রি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০১৪
  • ১২১ Time View

মহীশুরের প্রাক্তন শাসক টিপু সুলতানের সেই বিখ্যাত সোনার আংটিটি লন্ডনে নিলামে ১ লাখ ৪৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।82970_1

অংটিটি যুদ্ধে নিহত টিপু সুলতানের মরদেহ থেকে চুরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

আংটিটির বিক্রি নিয়ে ভারতে প্রতিবাদের ঝর উঠেছিল।

নিলামে ৪১.২ গ্রাম ওজনের এই আংটির দাম ধার্য করা হয়েছিল ১০ থেকে ১৫ হাজার পাউন্ডের মধ্যে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা তার দশগুণ বেশি দাম দিয়ে  প্রায় ১ কোটি ৯০ লাখ টাকায় আংটিটি কিনে নিয়েছেন।

টিপু সুলতান ১৭৯৯ সালে শ্রীরাঙ্গাপাত্তিনামে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর সাথে যুদ্ধে নিহত হন।

সাহসী যোদ্ধা

টিপু সুলতানের পরিবার এবং ভারতীয় ইতিহাসবিদরা মনে করেন, বৃটিশ বাহিনীর অধিনায়ক আর্থার ওয়েলেসলি অংটিটি সুলতানের আঙ্গুল থেকে খুলে ইংল্যান্ডে নিয়ে যান।

টিপু সুলতান ১৭ বছর মহীশুর (বর্তমানে কর্ণাটক) শাসন করেন এবং ১৭৮০ সাল থেকে তার মৃত্যু পর্যন্ত বৃটিশদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান।

হায়দার আলীর উত্তরাধিকারী টিপু একজন সাহসী যোদ্ধা এবং প্রগতিশীল শাসক হিসেবে খ্যাত ছিলেন।

টিপু একজন মুসলিম সুলতান হওয়ার সত্ত্বেও আংটিতে দেভনাগারী বর্ণমালায় হিন্দু দেবতা রামের নাম লেখা আছে।
ইতিহাসবিদরা মনে করেন, হিন্দু ধর্মের প্রতি এই সুলতানের শ্রদ্ধার কারণেই তার আংটিতে রামের নাম খোদাই করা ছিল।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ