1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব আন্তর্জাতিক বাণিজ্যে ‘ভোস্ট্রো’ হিসাবের দায় টাকায় পরিশোধের সুযোগ বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ জানালেন শামা ওবায়েদ বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ মেটাকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-ক্রোয়েশিয়া সহযোগিতা সম্প্রসারণে জোর অবসর নয়, ১,০০০ গোলের লক্ষ্যে ছুটছেন রোনালদো

স্বঘোষিত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী থাই সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ১১৯ Time View

preyathথাইল্যান্ডের সেনাপ্রধান জেনারেল প্রেয়াথ চান-ওচা নিজেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। শুক্রবার তিনি নিজেই এই ঘোষণা দেন। সরকার প্রধানের এই পদে স্থায়ীভাবে কাউকে না পাওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রিত্বের দায়িত্বপালন করবেন বলে জানিয়েছেন।

এর আগে সরকারের নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি রাখার আদেশ দেন দেশটির সেনাপ্রধান।

একইসঙ্গে রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করাসহ নিয়মিত টেলিভিশন রাজনৈতিক অনুষ্ঠানগুলোও বন্ধ করে দিয়েছেন। কারফিউ জারি থাকা অবস্থায় সেখানকার সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

গত কয়েক মাস ধরে অব্যাহত রাজনৈতিক সংকটের পর সেনাবাহিনী মঙ্গলবার সামরিক শাসন জারির ঘোষণা দেয়।

এদিকে থাইল্যান্ডে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো ও থাইল্যান্ডের প্রতিবেশী দেশগুলো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রাজনৈতিক নেতাদের আটক করা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন এবং তাদের মুক্তির দাবি করছি।

ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও অস্ট্রেলিয়া গভীর উদ্বেগ জানিয়েছে এবং জাপান বলেছে, থাইল্যান্ডে যেন খুব দ্রুত গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ