1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল | Boishakhi Online সিলেট সিটিতে হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন সিলেট সীমান্তে সাড়ে ভারতীয় পেঁয়াজসহ সাড়ে ৬০ লাখ টাকার মালামাল জব্দ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব আন্তর্জাতিক বাণিজ্যে ‘ভোস্ট্রো’ হিসাবের দায় টাকায় পরিশোধের সুযোগ বাংলাদেশে অফিস খুলতে মেটাকে আমন্ত্রণ জানালেন শামা ওবায়েদ বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ মেটাকে দুই প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-ক্রোয়েশিয়া সহযোগিতা সম্প্রসারণে জোর অবসর নয়, ১,০০০ গোলের লক্ষ্যে ছুটছেন রোনালদো

নিজের বাড়িতে নেচে জেলে গেলেন ইরানের ৩ তরুণী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০১৪
  • ১০৫ Time View

danch2নিজেদের বাড়ির ছাদে বিদেশি গানের সঙ্গে নাচ করার অপরাধে জেলে যেতে হলো ইরানের তিন তরুণীকে৷ তিন তরুণীর মধ্যে একজন ছিলেন ফ্যাশন ফটোগ্রাফার রেইহান তারাবতী৷ তিনি তার দুই মহিলা ও তিন পুরুষ বন্ধুর সঙ্গে বাড়ির ছাদে ফ্যারেল উইলিয়ামের বিখ্যাত গান ‘হ্যাপি’-এর সঙ্গে নাচছিলেন৷ সেই সময় মোবাইল ফোনে তারা নিজেরাই ভিডিওটি তোলেন৷ তারাবতী ভিডিওটি ফেসবুকে আপলোড করেছিলেন৷ তারপরই তাদের উপর কোপ পড়ে৷

তেহরান পুলিশের বক্তব্য, ওই ভাবে বিদেশি গানের সঙ্গে পাশে ছেলেদের নিয়ে নাচ করায় তিন তরুণীরই কৌমার্য্য নষ্ট হয়েছে৷ এই ধরনের কার্যকলাপ সমাজের পক্ষে ক্ষতিকর৷ ইসলামের পরিপন্থী৷ সে কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে৷

এই ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে৷ টুইট করেছেন ‘হ্যাপি’-র গায়ক উইলিয়াম৷ তিনি লিখেছেন, ‘এটা খুবই দুঃখজনক যে আনন্দ করার অপরাধে তিন তরুণীকে জেলে যেতে হল৷’  

এ প্রসঙ্গে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাত্কারে তারাবতী ভিডিওটি ফেসবুকে পোস্ট করার জন্য দুঃখপ্রকাশ করেন৷ তার কথায়, ‘এমনটা যে হতে পারে ভাবতে পারিনি৷’ একইসঙ্গে তিনি টুইট করে পাশে থাকার জন্য  বিদেশি গায়ক উইলিয়ামকে ধন্যবাদ জানান৷

ইরানের তরফে জানানো হয়েছে,  তিন তরুণী আপাতত জামিনে মুক্ত৷ কিন্তু বিভিন্ন্ সোশ্যাল সাইট মারফৎ জানান যাচ্ছে, এত সহজে তারা কেউই ছাড় পাবেন না৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ