1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

শুধু বিজ্ঞাপনেই ৫০০০ কোটি রুপি খরচ করেছে বিজেপি!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ মে, ২০১৪
  • ৮১ Time View

bjpশুধুমাত্র বিজ্ঞাপনের পেছনেই বিজেপি এবার খরচ করেছে প্রায় পাঁচ হাজার কোটি রুপি৷ বিভিন্ন সূত্র থেকে এমন খবর মিলেছে৷ এটা বিজ্ঞাপন বাবদ কংগ্রেসের বাজেটের প্রায় চার গুণ৷ দলের বিজ্ঞাপনের দায়িত্ব সামলাচ্ছে যে সংস্হা, সেই ম্যাডিসন ওয়ার্ল্ড-এর স্যাম বালসারা মুখ খুলতে চাননি৷

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি-র এক বর্ষীয়ান মিডিয়া ম্যানেজার বলেছেন, দল বিজ্ঞাপন বাবদ  চার হাজারর ৫০০ কোটি রুপি খরচ করবে বলে প্রাথমিকভাবে পরিকল্পনা করেছিল৷ এছাড়া ৫০০ কোটি রুপি সরিয়ে রাখা হয়েছে জরুরি প্রয়োজনে খরচের জন্য৷ তিন মাস ধরে দেশের বিভিন্ন জায়গায় বিজেপি-র স্হায়ী হোর্ডিংয়ের সংখ্যা ছিল ১৫ হাজার৷ তুলনামূলকভাবে অপরিচিত জায়গায় হোর্ডিং-পিছু মাসে খরচ ২ থেকে ৩ লাখ রুপি হলেও, মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টে সেই খরচই গিয়ে দাঁড়ায় মাসে ২০ লাখ রুপি৷ হিসাবমতো বিজেপি এই ১৫ হাজার স্হায়ী হোর্ডিয়ের জন্যই খরচ করেছে দুই হাজার ৫০০ কোটি রুপি৷ এছাড়া দেশের সেরা ৫০টি জাতীয় এবং আঞ্চলিক সংবাদপত্রে নির্বাচন চলাকালীন প্রতিদিন ৪ থেকে ৫টি করে বিজ্ঞাপন দিয়েছে তারা৷ এর খরচ আরও ৫০০ কোটি রুপি৷ আরও ১৫০ কোটি রুপির বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিভিন্ন ম্যাগাজিনে৷ পাশাপাশি টিভি চ্যানেলে হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ভাষায় প্রায় ২০০০ স্পট বিজ্ঞাপন কিনে রেখেছিল বিজেপি৷ সাধারণত জনপ্রিয় বিনোদন চ্যানেলে ৩০ সেকেন্ডের একটি স্পটের খরচ ৮০,০০০ রুপি৷ সেদিক থেকে টিভি বিজ্ঞাপনে দলের খরচ হয়েছে প্রায় ১০০০ কোটি রুপি৷ এছাড়াও টি-২০ বিশ্বকাপে দল খরচ করেছে প্রায় ১৫০ কোটি৷ এছাড়াও রয়েছে ফেস্টুন, ব্যানার, লিফলেট বাবদ খরচ৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ