1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন শুরু আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’র বিজয়ীদের পুরস্কার দিল মিডল্যান্ড ব্যাংক ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানি নিষ্পত্তির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

ফাঁসির পরও আজমল কাসাব জীবিত!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ১৬৪ Time View

mumbai_hamlaভারতের মুম্বাই নগরীর তাজ হোটেলে সন্ত্রাসী হামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আজমল কাসাব জীবিত আছেন। এমন কথা জানিয়েছেন তারই পাকিস্তানি স্কুল শিক্ষক মুদাসসির।

বৃহস্পতিবার পাকিস্তানের রাওয়ালপিন্ডির সন্ত্রাস-বিরোধী আদালতে কাসাবের লেখাপড়া সংক্রান্ত তথ্য উপস্থাপনের পর এ কথা জানিয়েছেন মুদাসসির। তিনি বলেছেন, প্রয়োজন হলে তিনি তার ছাত্র কাসাবকে আদালতে হাজির করতেও প্রস্তুত রয়েছেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।

শিক্ষক মুদাসসির জানান, কাসাব নামে যাকে ভারতের পুনে কারাগারে ফাঁসি দেয়া হয়েছে সে আসলে কাসাব নয় বরং কাসাব জীবিত এবং যদি প্রয়োজন হয় তাহলে তাকে তিনি আদালতে উপস্থাপন করবেন।

জিজ্ঞাসাবাদের সময় মুদাসসিরের কাছে জানতে চাওয়া হয়- কাসাবের সঙ্গে তার সর্বশেষ কবে যোগযোগ হয়েছে। জবাবে তিনি জানান, কয়েকদিন আগেও কাসাবের সঙ্গে তার দেখা হয়েছে।

২০০৮ সালের নভেম্বর মাসে ভারী অস্ত্রে সজ্জিত কমপক্ষে ১০ সন্ত্রাসী ভারতের মুম্বাই নগরীর তাজ হোটেল দখল করে নেয় এবং তাদের হামলায় ১৬৬ জন নিহত হয়। পরে সেনাবাহিনী তলব করে হোটেলটি দখলমুক্ত করা হয় এবং সেনা অভিযানে একজন বাদে সবাই নিহত হয়। বেঁচে যাওয়া ব্যক্তিকে পাকিস্তানি নাগরিক আজমল কাসাব বলে জানানো হয়।

শেষ পর্যন্ত ২০১২ সালের ২১ নভেম্বর সকাল সাড়ে ৭টায় কথিত আজমল কাসাবকে ফাঁসি দেয়া হয়েছিল। তবে, শিক্ষক মুদাসসিরের বক্তব্যে নতুন করে আজমল কাসাব ইস্যুটি আবার আলোচনায় চলে এল। সূত্র : আইআরএএনবিআর

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ