1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন শুরু আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের ‘এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬’র বিজয়ীদের পুরস্কার দিল মিডল্যান্ড ব্যাংক ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানি নিষ্পত্তির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক হজযাত্রী নিবন্ধনের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার ৬ মাসের কারাদণ্ড বিদেশি মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ বাড়াল বাংলাদেশ ব্যাংক মেটাকে বাংলাদেশে কার্যালয় খোলার আমন্ত্রণ শামা ওবায়েদের ঢাকা স্ট্রিমে ‘সাইবার হামলার হুমকি’ শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহতের সংখ্যা বেড়ে ৩৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ১৩৯ Time View

tornedoযুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোতে দুই দিনে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন ব্যক্তি। স্থানীয় সময় সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত চলমান এ টর্নোডোতে কয়েকটি অঙ্গরাজ্যের ক্ষতি হয়েছে। এসব স্থানে অনেক বাড়ি-ঘর, গাড়ি ও গাছপালা উড়ে গেছে।

উদ্ধারকর্মীরা রাতভর সার্চ লাইট দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালিয়েছে।

আরকানসাস অঙ্গরাজ্যের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এই অঙ্গরাজ্যে টর্নেডোতে ১৭ জন নিহত হয়েছে। ওকলাহোমা অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২ জন। আইওয়া অঙ্গরাজ্যেও একজন প্রাণ হারিয়েছে। এছাড়া আলাবামা রাজ্যে ৬ জন ও মিসিসিপি রাজ্যে প্রাণ হারিয়েছে ৭ ব্যক্তি।

এ বিষয়ে ফিলিপাইন সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষতিগ্রস্তদের প্রতি সমাবেদনা জানিয়েছেন।

আরকানসাসের ভাইলোনিয়া শহরের মেয়র জেমস ফায়ারস্টোন বলেছেন, উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আশেপাশের শহরগুলোর অগ্নিনির্বাপন কর্মীরাও এতে অংশ নিচ্ছে। এছাড়া শহরের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান তিনি। ওয়াশিংটন পোস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ