1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যার্থ লায়ন্স ক্লাবের বৈশাখী মেলা শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪
  • ২৯৩ Time View

সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যার্থে লায়ন্স ক্লাব অব ঢাকা বারিধারা ইস্ট তিনদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে। বৃহস্পতিবার ধানমন্ডিস্থ ডব্লিউভিএ কার্যালয়ে এই মেলার উদ্বোধন করেন ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

মেলা থেকে অর্জিত অর্থ সুবিধা বঞ্চিত শিশুদের পড়াশুনার সহযোগিতার জন্য শিশু কুঞ্জ স্কুলে প্রদান করা হবে। মেলায় পোশাক, শাড়ি, জুয়েলারি, খাবার, খেলনার ২৫টি স্টল স্থান পেয়েছে। ৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। ঠিকানা-ডব্লিউভিএ, বাড়ি-২০, সড়ক-২৭ ধানমন্ডি এ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ