1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত? তিন মাসে ৬১৮ বিলিয়ন ডলার ঋণ নেবে যুক্তরাষ্ট্র বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ মার্কিন মধ্যবর্তী নির্বাচনের দিন ইরানের কেশম দ্বীপে হামলা চালাল যুক্তরাষ্ট্র

প্রেম মজেছেন বি-টাউনের ছেলেমেয়েরা!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ১৯৫ Time View

girl_b_townশাহরুখের ছেলের চুমু খাওয়ার ছবি ট্যুইটারে আপলোড হতেই আট থেকে আশির নজরে জনপ্রিয় শাহরুখ পুত্র আরিয়ান৷ সঙ্গে জনপ্রিয় তার দুই গার্লফ্রেন্ডও৷ বাবা শাহরুখের মতই ফিমেল ফ্যানের সংখ্যা দিন দিন বাড়িয়ে চলছে ১৬ বছরের আরিয়ান৷ শাহরুখ কন্যা সুহানা অবশ্য একেবারেই ভাইয়ের বিপরীত৷ প্রেম থেকে দূরে থেকে আপাতত সুহানা ব্যস্ত আছেন স্কুলের বন্ধুদের নিয়েই৷ তবে শুধু শাহরুখ পুত্র-কন্যা নয়, বিটাউন সেলিব্রিটিদের পুত্র-কন্যারা সব্বাই মজেছেন প্রেমে৷ কেউ প্রকাশ্যে, কেউ গোপনে গোপনে৷ কেই আবার মন দিয়েছেন কেরিয়ারে৷

কিছুদিন আগেই চর্চায় ছিল সঞ্জয় দত্তের কন্যা ত্রিশলা দত্ত, চুটিয়ে প্রেম করছেন মার্কিনী এক ব্যবসায়ীর সঙ্গে৷ এমনকি প্রেমিককে সঙ্গে নিয়ে প্রকাশ্যেও এসেছিলেন সঞ্জয়ের সামনে৷ তবে আপাতত, ত্রিশলা সেই প্রেমিকের সঙ্গেই যুক্ত আছেন কিনা তা নিয়ে নতুন কোনো আপডেট নেই৷ ত্রিশলা নিজের পড়াশুনো শেষ করে মুম্বই আসতে আগ্রহী৷ বলিউডি সিনেমাতেও অভিনয়ের হাতে খড়ি দেয়ার জন্য নিজেকে প্রস্তুতও করছেন তিনি৷

অন্যদিকে আমির খানের মেয়ে ইরা নিজেকে দূরে রাখতে চান সিনেমা, ফিল্ম পার্টি ও সংবাদ মাধ্যম থেকে৷ ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনোয় ব্যস্ত ইরা, আপাতত মন দিতে চান তার কেরিয়ারে৷ অভিনয়ে আসার ব্যাপারেও বেশ নিমরাজি ইরা৷ তবে আমির পুত্র জুনেদ কিন্তু ইরার থেকে একদম আলাদা৷ বাবা আমির খানের সঙ্গে সিনেমার কাজে সাহায্য করতে দেখা গিয়েছে তাকে৷ এমনকি আমিরের ‘সত্যমেব জয়ত’তে আমিরকে অ্যাসিস্ট করেছেন জুনেদ৷ আমিরের বর্তমান স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গেও কাজ করেছেন আমির পুত্র জুনেদ৷ তবে প্রেমের ব্যাপারে বেশ গোপনীয়তা বজায় রেখেছেন জুনেদ-ইরা দু’জনেই৷

লিস্টে রয়েছেন শ্রীদেবী ও বনি কাপুরের বড় মেয়ে জাহ্নবীও৷ খবরে ছিল জাহ্নবী সিনেমায় অভিনয় করতে চলেছেন৷ তবে সেই খবরে আপাতত পানি ঢেলে শ্রীদেবীর কন্যা ভালই আছেন মায়ের মেয়ে হয়ে৷ অর্থিনীতির ছাত্রী জাহ্নবী আপাতত মন দিতে চান তার উচ্চশিক্ষাতেই৷ জ্যাকিশ্রফের মেয়ে কৃষ্ণার মনে মনে ইচ্ছে বলিউডে আসার৷ তবে বাবা জ্যাকি এখনই চান না মেয়ে সিনেমায় আসুক৷ শোনা গিয়েছে মুম্বই নিবাসী এক ব্যবসায়ীর সঙ্গে চুপি চুপি প্রেম করছেন কৃষ্ণা৷ অন্যদিকে জ্যাকি পুত্র টাইগার শ্রফ, একেবারে তৈরি সিনেমা করার জন্য৷ প্রেম সর্ম্পকে টাইগার অবশ্য এখনো কিছু জানাতে চান না৷ ফিমেল ফ্যানদের দয়ায় দিব্য আছেন টাইগার৷

গোবিন্দার মেয়ে নর্মদা প্রথম থেকেই ঠিক করে নিয়েছিলেন সিনেমায় অভিনয় করতে আসবেন৷ আর সেই মতো নিজেকে তৈরিও করছেন তিনি৷ সুন্দরী নর্মদা কলেজে পড়ার সময় দু’একটা প্রেম করলেও সবটাই ক্ষণস্থায়ী৷ প্রযোজক পহলাজ নিহালিনির হাত ধরেই বলিউডে পা দিতে চলেছেন গোবিন্দা কন্যা নর্মদা৷- ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ